1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না: সারজিস আলম - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ বাউবি থেকে এমএসএস ডিগ্রিধারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিয়া তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না: সারজিস আলম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫ ৩:০৮ পিএম
শেয়ার করুন

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমন অভিযোগ তোলেন উমামা ফাতেমা। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির মুখপাত্র পদ থেকে সরে দাঁড়ান তিনি। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ছে রাজনৈতিক অঙ্গনে।

শনিবার (২৮ জুন) দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উমামা ফাতেমার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, উমামা ফাতেমা যেসব অভিযোগ তুলেছেন, তার মধ্যে সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না। আবার সব গ্রহণ করার মতোও না।

সারজিস আলমের মতে, গণ অভ্যুত্থানে যারা নারীদের সংগঠিত করেছেন, তাদের মধ্যে উমামা ফাটতেম অন্যতম। তার ভাষ্য, এই গুরুত্বটা ছিল বলেই উয়েফাকাপ আমাদের অভ্যুত্থান-পরবর্তী বৈষম্য-বিরোধী প্ল্যাটফরমের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে মনে হয়েছে, প্রত্যেক মানুষের প্রত্যেকটা জিনিস দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন।

তিনি আরও বলেন, এটা সত্যি যে অভ্যুত্থান-পরবর্তী সময়ে সব বিষয় যেভাবে হওয়ার প্রয়োজন ছিল, আমাদের প্রত্যাশা যেমনটা ছিল, সেভাবে সব হয়নি। এই সমগ্র সিসুউয়েশনের মধ্য দিয়ে আমরা নতুন করে যাচ্ছি, প্রথমবারের মতো যাচ্ছি।

‘এ কারণে হয়তো অনেকে নিজের অজান্তে এমন অনেক কিছু করছে, যেটা অপরপ্রান্ত থেকে মনে হচ্ছে অপ্রত্যাশিত। আবার কারো কাছে মনে হচ্ছে এটাই ঠিক।’

এসব বিষয় নিয়ে উয়েফাকাপ ফাতেমার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সারজিস। ‘আমারও জানা উচিত তার কোন জায়গায় সীমাবদ্ধতা মনে হয়েছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি।’

এই বিভাগের আরো খবর