1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ ১:১৬ পিএম
শেয়ার করুন

কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে পন্টুনের নিচে তলিয়ে গেল বাবা-ছেলে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী নদীর আনু মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই জন হলেন- তপন দাস ও তার ছেলে সমীর দাস। নিখোঁজ দুই ব্যক্তির বাড়িই পটিয়ার কোলাগাঁও গ্রামে। ফায়ার সার্ভিস তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে যান বাবা-ছেলে। জাল দিয়ে তিনজন মাছ মারার সময় আনু মাঝির ঘাট এলাকায় নদীর ঘূর্ণনের মধ্যে পড়ে ডিঙ্গি নৌকা উল্টে যায়। এ সময় সজীব দাস নামে একজন তীরে উঠতে পারলেও বাবা এবং ছেলে স্রোতের টানে অন্যদিকে চলে যায়। ভোর ৬টার দিকে নৌ-পুলিশের অভিযান শুরু হয়। পরে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম।

সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনও পাওয়া যায়নি।

চট্টগ্রাম নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ডিঙ্গি নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এক পর্যায়ে নৌকা উল্টে পানিতে তলিয়ে যান বাবা-ছেলে। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর