
কুড়িগ্রামে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভস্মীভূত হয়েছে বসতঘর। আগুনে পুড়ে মারা যাওয়া বৃদ্ধার নাম গুল সাহেরা বেওয়া (৮৫)।
শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত কায়ছার আলীর স্ত্রী।
এলাকাবাসী জানান, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে তার বড় ছেলে ভ্যানচালক মোখলেছার রহমান (মোংলা) এর বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী কায়ছার আলী বহু বছর আগে মারা গেছেন। তিনি প্যারালাইসিস রোগী, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। শনিবার রাতে ওই বৃদ্ধাকে তার ঘরে রেখে বাড়ির অন্য সদস্যরা স্হানীয় এক ওয়াজ মাহফিলে যান। এদিকে
বসতঘড়ে আগুন লেগে যায়। পারার লোকজন ওয়াজ মাহফিল থেকে আসতে দেরি হওয়ায় ততক্ষণে ঘরে আটকা পড়া বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান।
উলিপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্বাস আলী জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে বৃদ্ধা সাহেরা বেগম তার কক্ষে আটকা পড়ে মারা যান। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এঘটনায় আগুনে দুই লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।