1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রাম-রংপুরে বিদ্যুৎ বন্ধের ঘোষণা, ভোগান্তির শঙ্কায় গ্রাহকরা! - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামে দুই বছর স্কুলে নেই, তবু বেতন তোলেন ছাত্রলীগ নেতা! অধিনায়কহীন বাংলাদেশ নারী দলের দাপুটে জয় জিম্বাবুয়ের বিপক্ষে হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী কুড়িগ্রাম-রংপুরে বিদ্যুৎ বন্ধের ঘোষণা, ভোগান্তির শঙ্কায় গ্রাহকরা! আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে মিলবে কঠোর সাজা হাকিমপুর থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টায় পাঁচবিবিতে গ্রেপ্তার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল সন্তানের আচরণে এই পরিবর্তনগুলো দেখলে সতর্ক হোন বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের

কুড়িগ্রাম-রংপুরে বিদ্যুৎ বন্ধের ঘোষণা, ভোগান্তির শঙ্কায় গ্রাহকরা!

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে টানা ১০ ঘণ্টা, রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না; গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণে নেসকোর সিদ্ধান্ত

কুড়িগ্রাম ও রংপুরের বিদ্যুৎ গ্রাহকদের জন্য ভোগান্তির খবর। শনিবার (১৪ নভেম্বর) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এর মধ্যে কুড়িগ্রামে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা এবং রংপুর নগরীর নির্দিষ্ট এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এতে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন জরুরি সেবায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন গ্রাহকেরা।

শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেসকো।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।

কুড়িগ্রাম নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেও কাজ শেষ হতে পারে। তবে কাজ শেষে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।

অন্যদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের দৈনন্দিন কাজে ভোগান্তির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পানি সরবরাহ, ব্যবসা-বাণিজ্য, অফিসের কার্যক্রম ও বিদ্যুৎনির্ভর বিভিন্ন সেবায় প্রভাব পড়তে পারে। তাই বিদ্যুৎ বন্ধের নির্ধারিত সময় বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এই বিভাগের আরো খবর