1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাঁজাসহ নারী আটক - আজকের কাগজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

গাঁজাসহ নারী আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ৫:২০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে গাঁজাসহ মুন্নি আকতার (২৯) নামের এক নারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা মোড় সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক মুন্নি পল্লবি থানার চান্দারটেক বস্তির শাহজাদা হোসেনের কন্যা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে আটক ওই নারী ব্যাগে করে ১৩ কেজি গাঁজা নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে রৌমারী উপজেলার মোড় থেকে সিএনজিযোগে টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সিএনজি স্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে তল্লাশি করে পুলিশ । এ সময় ব্যাগে থাকা ১৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর হোসেন বলেন, ১৩ কেজি গাঁজাসহ মুন্নী আকতার নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরো খবর