1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘন কুয়াশার নামতে পারেনি ১১টি আন্তর্জাতিক ফ্লাইট - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মেরিনড্রাইভে ২৫০ অবৈধ রিসোর্ট: অভিযানে নামছে কক্সবাজার প্রশাসন আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার: রাষ্ট্রপতি শাহআলী থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ সুমন পলাতক, “দায়িত্বে অবহেলার অভিযোগ পুলিশের.! সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ যৌতুকের জন্য স্ত্রী-কন্যা নিহতের ঘটনায় স্বামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ঘন কুয়াশার নামতে পারেনি ১১টি আন্তর্জাতিক ফ্লাইট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৭ এএম
শেয়ার করুন

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বলেন, গতকাল সোমবার দিবাগত রাত ২টার পর থেকে ঘন কুয়াশা ছিল। এরপর কুয়াশা বাড়তে থাকে। আর এ জন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, একটি ছিল কার্গো বিমান। তবে সকাল ৮টার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করে।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো রাতে থাকে না। আর আজ সকালে এসব উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।

এই বিভাগের আরো খবর