1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের নিখোঁজ ৮ শ্রমিক উদ্ধারে অভিযান চলছে - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নারী নির্যাতনের মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ, অভিযোগে জড়িত ব্যক্তি ১৮৭ জন জনপ্রতিনিধি গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে আগুন ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের নিখোঁজ ৮ শ্রমিক উদ্ধারে অভিযান চলছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ১১:৫১ এএম
শেয়ার করুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে থাকা বালু উত্তোলনের ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি দল।

মঙ্গলবার বিকেল ৩টার পরে উদ্ধার অভিযান শুরু করে চট্টগ্রাম থেক আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল। বিষয়টি  নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে নিখোঁজ হয় আট শ্রমিক। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে ড্রেজারডুবির এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পানির উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শৈকত-২ নামের ড্রেজার ডুবে যায়। যাতে অবস্থান করছিলেন মোট ৯ জন শ্রমিক। তাদের মধ্যে একজন কূলে ভিড়তে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শ্রমিকেরা হলেন- শাহীন মোল্লা (৩৮), ড্রেজারচালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আল আমিন (২১), আবুল বশরসহ (৪৫) অজ্ঞাত আরো তিনজন। এসব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি এলাকায়।

বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারে থাকা শ্রমিক আব্দুস সালাম জানান, ডুবে যাওয়া ড্রেজারে তিনিসহ ৯ শ্রমিক নিয়মিত থাকতেন। সোমবার সন্ধ্যার পর তিনি ড্রেজার থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। রাত ১০টার পর তিনি জানতে পারেন ড্রেজার ডুবে গেছে। তার সঙ্গে ড্রেজারে থাকা তার সহকর্মীরাও নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া ড্রেজারের ম্যানেজার রেজাউল করিম জানান, ঘটনাস্থলে আরো ছয়টি ড্রেজার রাখা ছিল। ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত পাওয়ার পর অন্য ড্রেজারের শ্রমিকরা নিরাপদ স্থানে চলে গেলেও ডুবে যাওয়া ড্রেজারের ৯ শ্রমিকের মধ্যে একজন ছাড়া বাকিরা ড্রেজারেই ছিলেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এই বিভাগের আরো খবর