1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১২:৩২ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের হাটহাজারী থেকে নিখোঁজের দুই দিন পর মোহাম্মদ মাহমুদুল্লাহ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহমুদুল্লাহ ওই এলাকার মো. শফির ছেলে।

হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বলেন, দুই দিন আগে নিখোঁজ হন মাহমুদুল্লাহ। অনেক খোঁজাখুঁজির পর তার খবর না পেয়ে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারের সময় লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাই প্রাথমিক ভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড হতে পারে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বিভাগের আরো খবর