1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাঁদপুরের মতলবে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায় ১৬ পদে নিয়োগ: আবেদন শুরু ১ ডিসেম্বর ইরাকে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও চট্টগ্রামে নানা স্থানে আতঙ্ক চাঁদপুরের মতলবে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলন, ন্যায্য দামের প্রত্যাশায় স্থানীয় কৃষকরা চাকরি ছেড়ে কৃষিতে বিপ্লব গাইবান্ধার গোলাম কিবরিয়ার ইসরাইল সফরের পর সৌদি মন্ত্রীর সাথে বৈঠক সেন্টকম প্রধানের শিক্ষামন্ত্রী: শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাঁদপুরের মতলবে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ এএম
শেয়ার করুন

গত কয়েক বছর জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে আমন ও বোরো চাষে লোকসানের মুখে পড়েছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষকেরা। তবে চলতি খরিপ-২ মৌসুমে চিত্র সম্পূর্ণ ভিন্ন। গোয়ালভাওর গ্রামের কৃষক মনির হোসেন জানান, এবার ঋণ নিয়ে ৭২ শতক জমিতে আমন চাষ করেছিলেন তিনি। অনুকূল আবহাওয়া ও পোকার উপদ্রব কম থাকায় বাম্পার ফলন পেয়েছেন। ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রতি মণে প্রায় ৬০০ টাকা লাভ থাকছে। সব মিলিয়ে ৪৫ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। তিনি আশা করছেন ধান উৎপাদন হবে প্রায় ৭৫ মণ। খেতের পাশে, বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। অতিবৃষ্টি বা জলাবদ্ধতার কারণে আমন খেত ক্ষতিগ্রস্ত হয়নি। ধান ভাঙিয়ে চাল করেও বাজারে বিক্রি করছেন।

উপজেলা কৃষি কার্যালয় জানায়, গত জুলাই থেকে শুরু হওয়া এই মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে, যা গত বছরের ৮ হাজার ৯০০ হেক্টর থেকে বেশি। ৩২ হাজার ৫০০ কৃষক এবার আমন চাষের সঙ্গে যুক্ত ছিলেন। লক্ষ্যমাত্রা অনুযায়ী ২৭ হাজার ২৩০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। স্থানীয় পর্যায়ে ধান ও চালের বাজারদর ভালো থাকায় কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। পরিবারে চালের চাহিদা মিটিয়ে এগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

ফতেপুর এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, বিগত বছরগুলোতে চাষাবাদে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এবার আমনের বাম্পার ফলনে সব ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি এখন ধান কাটা, মাড়াই ও বাজারজাতকরণের কাজে ব্যস্ত সময় পার করছেন। একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন ঘনিয়ারপাড় এলাকার মোহাম্মদ জাকির হোসেন, ছেংগারচরের মো. রাকিব হোসেন ও গজরার দেলোয়ার হোসেনসহ অন্তত ২০ জন কৃষক। গোয়ালভাওর, জহিরাবাদ, লুধুয়া, গজরা ও মোহনপুরসহ বিভিন্ন এলাকার মাঠে এখন সোনালি পাকা ধানের সমারোহ দেখা যাচ্ছে। গতকাল সকালে উপজেলার গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকায় দেখা যায়, সেখানে জমির পর জমি আমনখেত। পাকা ধানের সোঁদা গন্ধে ভরে গেছে চারপাশ।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ায় এবার আশানুরূপ ফলন পাওয়া গেছে। আমন বিক্রির অর্থ কৃষকদের সংসারে নতুন করে সচ্ছলতা ফিরিয়ে আনছে। আমন চাষে স্থানীয় কৃষকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং কার্যালয় থেকে তাঁদের নিয়মিত কারিগরি পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার সকালে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় একাধিক কৃষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এই বিভাগের আরো খবর