1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দাফনের এক ঘন্টা পর কুড়িগ্রামে কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা - আজকের কাগজ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন জাল সনদ: ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, প্রথম ধাপে ৬৩ জনকে নোটিশ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরে স্কুল মাঠে কুরবানির পশুর হাট ফাইলে অনিয়ম: প্রতিমন্ত্রী শাহে আলমকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর আবাসিক প্রতিষ্ঠানগুলোয় যৌন নিপীড়ন বন্ধে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ পাউবোর বাঁধ দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় শিশু নিরব চন্দ্র

দাফনের এক ঘন্টা পর কুড়িগ্রামে কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬ ৮:১৫ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাটে দাফনের মাত্র এক ঘণ্টা পর কবর খুঁড়ে মরদেহ চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে হারুন অর রশিদ ঢাকায় অবস্থানকালে মারা যান। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে এনে শুক্রবার রাতে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দাফন শেষে লোকজন চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানে প্রবেশ করে। তারা কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় আশপাশের কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা কবরস্থানের দিকে এগিয়ে যান।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী কবরের পাশে খোঁড়াখুঁড়ির স্পষ্ট আলামত দেখতে পান। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য লাভলু মিয়া বলেন, “ঘটনার কথা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।”

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর