
সমাজের সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের অধিকার আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে জাতীয়তাবাদী শক্তির সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জ জেলার নবগঠিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১টা দিকে শহরের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে কমিটির প্রথম এ কার্যকারী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরু, সহসভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল,মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রিংকু, রানা দেওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, সংগঠনের সদস্য সাংবাদিক আতিকুর রহমান টিপু, মোজাফফর হোসেন শেখ, শাহনাজ বেগম, মাসুদ রানা, কায়সার হামিদ, সংস্কৃতিকর্মী বিউটি আক্তার তৃষা, মেহেদী হাসান, আলমগীর হোসেন, ইসমাইল মোল্লা লিটন, ,জান্নাতুল বাকিয়া, আজিমুন নাহার বুবলি, ঝুমুর আক্তার প্রমুখ।
এ সময় বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে সমাজের নিপীড়িত ও নির্যাতিত নারী ও শিশুদের অধিকার আদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানানিয়ে নারী ও শিশুর প্রতি ঘটে যাওয়া যে কোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।