1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিফতাহুল উলুম রহিমউদ্দিন শাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন - আজকের কাগজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে দুই বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট র‍্যাব থেকে এসআরবি বিলুপ্তির নামে অধিকতর জবাবদিহিহীন ব্যাটালিয়নে টিআইবির উদ্বেগ আ. লীগ নেতার গাড়িতে লং মার্চে অংশ নিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ নতুন রোগী অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম পুরস্কার পেয়েছে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম কুবিতে র‍্যাগিং ইস্যুতে দুই পক্ষের আপস, অভিযোগ প্রত্যাহারের আবেদন বল্লালবাড়িতে ডিবির অভিযান: ১৪০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও হুইস্কিসহ ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

মিফতাহুল উলুম রহিমউদ্দিন শাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

সাব্বির ইবনে ছিদ্দিক
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫ ১০:১৬ এএম
শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার ৩নং সুখচর ইউনিয়নে নবনির্মিত মিফতাহুল উলুম রহিমউদ্দিন শাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলচিরা ইসলামি মাদ্রাসার পরিচালক এবং আফাজিয়া বাজার জামে মসজিদের খতিব মুফতী মোস্তাফা আল কাশেমী ও মাওলানা শামসুল হক।

অনুষ্ঠানে কুরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন মুফতী মোস্তাফা আল কাশেমী। এছাড়া হেফজ বিভাগের ১০ জন ছাত্রকে হিফজের নতুন ছবক প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এলাকার শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আমরা আশা করি এখান থেকে অনেক হাফেজে কুরআন বের হবে। মাদ্রাসা পরিচালনায় স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সবাই মিলে এই প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে এগিয়ে নিতে হবে।”

প্রথমিকভাবে মাদ্রাসায় নূরানী শিক্ষা, নাযেরা ও হিফজুল কুরআন বিভাগ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, আবাসিক ব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হিফজ বিভাগের ছাত্র নাহিদুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম।

উদ্বোধনী আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এই মাদ্রাসার উদ্যোগকে এলাকার ধর্মীয় শিক্ষা বিস্তারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষাকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্চে।

এই বিভাগের আরো খবর