1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা জাপানের সরকার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা জাপানের সরকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ ১:৪৬ পিএম
শেয়ার করুন

জাপান সরকার ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় যে দুই মিলিয়ন (২০ লাখ মার্কিন) ডলার দেওয়া হবে, এর মধ্যে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআরকে। আর বিশ্ব খাদ্য কর্মসূচী-ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। দুই সংস্থা প্রাপ্ত অর্থ ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ব্যয় করবে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে উদ্যোগ নিয়েছে, সেটা প্রশংসনীয়।

ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এই বিভাগের আরো খবর