1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ বাউবি থেকে এমএসএস ডিগ্রিধারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিয়া তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

রুমন হোসেন জিলহজ্ব
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩২ পিএম
শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কলকাতা টিভির ও দৈনিক তৃতীয় মাত্রার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফা কে সভাপতি এবং আনন্দ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি এম এ রহিমকে সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় এর প্রতিনিধি আসাদ হোসেন রিফাত সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

৬ সেপ্টেম্বর রাতে হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাব হলরুমে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে পাঁচ সদস্যের আহবায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ক্লাবের সিনিয়র সদস্য এ এল কে খান জিবু, মোঃ নজরুল ইসলাম, ও মোঃ লুৎফর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আসাদ হোসেন রিফাতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এবং ৫জনকে কার্যকারী সদস্য মনোনীত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ মাসুদ রানা কোষাধ্যক্ষ, জাহিদুল ইসলাম জাহিদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ ফরহাদ হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক এবং হযরত আলী সাহিত্য সম্পাদক হিসেবে মনোনীত হন।

রিপোর্টার্স ক্লাব এর পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা আগামী তিন বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরো খবর