1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান : শিক্ষামন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান : শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৯ এএম
শেয়ার করুন

শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। করোনার কারণে আবারও আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে  চাই না।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন জাতীয় শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ভার্চুয়াল মাধ্যমে দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত করে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে আজ থেকে শুরু হলো নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্যবইয়ে পাঠদানের পাইলটিং কার্যক্রম। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় শ্রেনি কক্ষে পাঠদান শুরু হয়েছে।

নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কারিকুলাম বাস্তবায়নের অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থী দক্ষ, যোগ্য হবে, মানবিকবোধ সম্পন্ন হয়ে গড়ে উঠবে। আমাদের উদ্দেশ্য যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা, শান্তিপুর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া। শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান- পাইলটিং হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে তা যেনও আমাদের জানানো হয়। আমরা যেন সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি।

শিক্ষকসহ অনুষ্ঠানে কারিকুলাম বাস্তবায়ন সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ, কারিকুলামের সর্বোচ্চ মান নিশ্চিত করতে এবং  সর্বাধুনিক করতে শিক্ষকদের ভুমিকা গুরুত্বপুর্ণ। শিক্ষকদের সর্বোচ্চ মনোযোগ চাই। দক্ষতা ও মান অর্জনে সর্বোচ্চ কাজ করতে হবে আপনাদের।

শিক্ষা উপমন্ত্রী বলেন, পাইলটিং যেটা হচ্ছে, তাতে শিক্ষকরাই জানবেন কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা এক নয়, সব শিক্ষার্থীর সক্ষমতাও এক নয়। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর