1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শুরু হচ্ছে রংপুরে সেরা পিঠা শিল্পী নির্বাচন - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

শুরু হচ্ছে রংপুরে সেরা পিঠা শিল্পী নির্বাচন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ২:২১ পিএম
শেয়ার করুন

রংপুরে শুরু হচ্ছে সেরা পিঠা শিল্পী নির্বাচন জাতীয় পিঠা উৎসব। ৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হবে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে।

মঙ্গলবার সকালে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। বুধবার বিকেল সাড়ে ৪ টায় এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পিঠা উৎসবে ৩০টি স্টলে প্রায় শতাধিক নানা প্রকারের পিঠার আয়োজন থাকবে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাওয়াইয়া গান, গানের সাথে নৃত্য, আবৃতিসহ রংপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে। এই পিঠা উৎসবে পাঁচজন সেরা পিঠা শিল্পী নির্বাচন করে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের আহ্বায়ক বিপ্লব প্রসাদ। এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের সদস্য সচিব আশরাফুল আলম আল আমিন, সদস্য মাহবুব রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাখাওয়াত রাঙা, প্রচার উপ-কমিটির আহ্বায়ক মনজিল মুরাদ লাভলু ও সদস্য রেজাউল করিম জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর