1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিলেটে জমে ওঠেছে ঈদের বাজার - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা ডিবি’র বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি, মাদক ও পুলিশের সরঞ্জামসহ এক দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি

সিলেটে জমে ওঠেছে ঈদের বাজার

সিলেট প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:০২ পিএম
শেয়ার করুন

সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার। নগরীর বিভিন্ন মাকের্ট-বিপণিবিতানে চলছে ঈদের কেনাকাটার ধুম। প্রতিদিনি দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা ভিড় করছেন দোকান গুলোতে।
তবে ব্যবসায়ীরা বলছেন, সিলেটের বেশির ভাগ লোকজন প্রবাসী, যাদের অনেকেই রয়েছেন মধ্যপ্রাচ্যে সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে তারা বাড়িতে টাকা পাঠাতে পারেন নি। তাই এ বছর কেনাকাটা একটু কমেছে অনেকে দেরিতে কেনা কাটা করতে এসেছেন।
এদিকে, ঈদের কেনাকাটার কারণে যানজট লেগেই আছে পুরো নগরীতে। যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। সোমবার বিকালে-রাতে নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, লামাবাজার, বন্দরবাজার, জেলরোড, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
এসব এলাকায় দেখা যায়, ক্রেতাদের আকর্ষণ করতে নানা রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে মার্কেট ও শপিংমল গুলো। বেশির ভাগ ক্রেতাই পরিবার নিয়ে এসেছেন। সবাই মিলে আগে পরিবারের ছোট সদস্যর জন্য পোশাক দেখছেন, দরদাম করছেন।
কিশোর-তরুণদের কেউ দেখছেন জুতা- কেউবা আবার পছন্দের কাপড়টি ট্রায়াল দিয়ে দেখছেন, ভালো না লাগলে আবার নতুন করে খুঁজতে শুরু করছেন।
এর মধ্যে শহরের জিন্দাবাজার-নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় নামিদামি ব্র্যান্ড ও আধুনিক শপিংমল গুলোতে উচ্চবিত্তের ক্রেতাদের ভিড় বেশি। আর নগরীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের বেশি ভিড় রয়েছে বন্দরবাজার এলাকার বিভিন্ন হাসান মার্কেটে।
এই এলাকার হাসান মার্কেট ও হর্কাস মার্কেটে রয়েছে উপচে পড়া ভিড়। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পোশাক, জুতা ও প্রসাধনী কেনাকাটা করছেন।
জিন্দাবাজারে পরিবারের সঙ্গে আসা ১২ বছরের আবিদা হক বলল, “ঈদের দিনে পড়ার জন্য নতুন ড্রেস কিনেছি। এখন জুতা কিনতে এসেছি। তারপর সাজার জিনিস কিনব। আমার সঙ্গে বাসার সবাই রয়েছেন।
“দোকানে মানুষের ভিড় থাকায় দেরি হচ্ছে কেনাকাটা করতে। আমার কেটাকাটা শেষে আব্বু বাসার সবার জন্য পোশাক কিনবেন। ঈদের বাজারে এসে ভালো লাগছে।
বন্দরবাজার এলাকায় হাসান মার্কেটের মাসুক আহমদ বলেন, “সিলেটে ১৫ রমজানের পর থেকেই ঈদের বাজার শুরু হয়। এবার মেয়েদের থ্রি-পিস, ছেলেদের পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি।
গত বছরের তুলনায় জুতার দাম গড়ে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। প্রসাধনীর দামও ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। যানজটে ভোগান্তি ঈদের কেনাকাটার কারণে অতিরিক্ত মানুষের চাপে নগরীতে বেড়েছে যানজট। বিভিন্ন মোড়ে মোড়ে জটলায় আটকে থাকতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *