1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই যৌথবাহিনীর অভিযান: ইসি সানাউল্লাহ - আজকের কাগজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই যৌথবাহিনীর অভিযান: ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ১০:১৫ পিএম
শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে শিগগিরই যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ। এই অভিযানের মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।রোববার (৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হবে। পরিপত্র জারির পরপরই সারাদেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। নির্বাচনে যে অবৈধ অস্ত্রের সরবরাহ হয় তা উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই দায়িত্বপ্রাপ্তরা কঠোর অবস্থানে থাকুক, যাতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।’

ইসি সানাউল্লাহ স্পষ্ট করে বলেন, কোনও প্রার্থী বা দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং প্রার্থীদের নিয়ম মানাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও ছাড় দেবে না।নির্বাচনী অস্থিরতা তৈরি রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে অনেকে রোহিঙ্গা ও সীমান্ত এলাকা ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। এই আশঙ্কায় ভোটগ্রহণের সময় রোহিঙ্গা ক্যাম্পগুলো পুরোপুরি সিলগালা করে দেয়া হবে।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *