1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন একাত্তরের ১১ নভেম্বর শহীদ হন ৯ বীরযোদ্ধা: চৌদ্দগ্রামের মাটিতে মুক্তিযুদ্ধের অনন্য আত্মত্যাগের ৫৫ বছর আজ নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ দুইজন আটক, কাঠের বোট জব্দ কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড নজরুল বর্ষে রাজারহাটের হ্যাটট্রিক, তিন শিক্ষার্থীই বিভাগসেরা!

আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:০৯ এএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ দেশের বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দেশের পবিত্র মাটিতে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে বিন্দুমাত্র আশ্রয় দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই দেশের মাটি হাজারো শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, নিষিদ্ধ ফ্যাসিস্টরা এখনো সক্রিয় এবং রাতে ককটেল বিস্ফোরণসহ বাসে আগুন দিয়ে চালককে হত্যার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়া দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল হামলা ও জুলাই গণঅভ্যুত্থানের একজন সমন্বয়কের ওপর প্রকাশ্য সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যারা এমন পরিস্থিতিতেও আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার বা পুনর্বাসনের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, দেশের মানুষের ওপর আর কত রক্তপাত ও সন্ত্রাস হলে তবেই এদের প্রকৃত স্বরূপ বোঝা যাবে? তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের উদ্যোগ ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল।

পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন, মাত্র ২০ দিনে গণহত্যা চালিয়ে দুই হাজার মানুষকে হত্যা করে দলটি দেশ ছেড়ে পালিয়েছিল। সেই হত্যাকাণ্ডের দাগ এখনো শুকায়নি। তার দাবি, দলটির নেতা-কর্মীরা আবারও দা, কুড়াল ও লগি-বৈঠা নিয়ে রাজপথে নেমেছে, যা তাদের রক্তের পিপাসাকেই প্রমাণ করে। তিনি আরও উল্লেখ করেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর হলেও, বর্তমানে তরুণদেরই জীবনের ঝুঁকি নিয়ে রাজপথ পাহারা দিতে হচ্ছে। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও দলটির রক্তের তৃষ্ণা মেটেনি। অথচ আবারও ছাত্রসংগঠনগুলোকে রাজপথে নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, সন্ত্রাসীদের আটক করতে হচ্ছে এবং রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে।

ভাষার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি অর্জনেই তরুণদের রক্ত ঝরানোর বিষয়টি তুলে ধরেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকলেও, পরবর্তীতে ক্ষমতা ও পদ-পদবি পাওয়ার ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। তিনি মন্তব্য করেন, জুলাইয়ের বাস্তবতার এক প্রান্তে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, অন্য প্রান্তে সাধারণ জনতা। এই দুই বিপরীত স্রোত সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের তরুণ প্রজন্মের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের রক্ত দিতে হয়েছে।

সরকারের কর্মক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই নেতা। গত দুই দিনের ঘটনাপ্রবাহ থেকেই সরকারের সক্ষমতা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করার আহ্বান জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, দুই হাজারেরও বেশি শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা কোনো লুটেরা বা সন্ত্রাসীর হাতে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। শহীদ ওসমান বিন হাদীর উক্তি উদ্ধৃত করে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, জান দেব, কিন্তু জুলাই দিব না।

এই বিভাগের আরো খবর