1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় শিশু নিরব চন্দ্র - আজকের কাগজ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন জাল সনদ: ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, প্রথম ধাপে ৬৩ জনকে নোটিশ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরে স্কুল মাঠে কুরবানির পশুর হাট ফাইলে অনিয়ম: প্রতিমন্ত্রী শাহে আলমকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর আবাসিক প্রতিষ্ঠানগুলোয় যৌন নিপীড়ন বন্ধে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ পাউবোর বাঁধ দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় শিশু নিরব চন্দ্র

ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় শিশু নিরব চন্দ্র

হাসান আলী
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬ ৯:২০ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে ডুবে নিরব চন্দ্র বর্মন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিরব চন্দ্র বর্মন পিতা অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। আদরের শিশুকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে একাই খেলছিল নিরব। একপর্যায়ে তার হাতে থাকা বেলুনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বেলুনটি তুলতে গিয়েই পানিতে পড়ে যায় সে।

নিরবের প্রতিবেশী দাদি ললিতা চন্দ্র রায় বলেন, দুপুর প্রায় দেড়টার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি, ওটা নিরব। তখন চিৎকার দিলে নিরবের মা দৌড়ে এসে তাকে পুকুর থেকে তুলে আনে। পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তাঁর মৃত হয়। এতে ধারণা করা হচ্ছে বেলুন তুলতে গিয়ে পানিতে ডুবে প্রান হারায় নিরব। স্মৃতি হিসেবে রেখে যায় বেলুন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর