1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নারায়ণগঞ্জে বিরিয়ানি দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে ক্ষোভ নাহিদ ইসলামের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ টেকনাফে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর জনবল সংকটে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সেটি রোগাক্রান্ত হয়ে পড়েছে: ৫ লক্ষ লোকের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে

নারায়ণগঞ্জে বিরিয়ানি দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ পিএম
শেয়ার করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় অবস্থিত ওই দোকানের ভেতরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। হুমকি প্রদানকারী এইচ এম হোসেনের এমন আক্রমণাত্মক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।

দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার সূত্রপাত হয় এক নারীকে কেন্দ্র করে। তিনি চার প্যাকেট বিরিয়ানি নিতে এসে মূল্য পরিশোধ না করেই জোরপূর্বক খাবার নিয়ে যেতে চান। বিষয়টি নিয়ে দোকানের ম্যানেজার খোকনের সঙ্গে ওই নারীর বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরেই অভিযুক্ত এইচ এম হোসেন ও তাঁর সঙ্গীরা দোকানে এসে উপস্থিত হন। সেখানে এসেই তিনি ম্যানেজারকে লক্ষ্য করে ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে চিৎকার করেন এবং তাঁকে হত্যার হুমকি দেন।

সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। অনেকের প্রশ্ন, জনবহুল এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে এমন প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ার সাহস কীভাবে পান রাজনৈতিক নেতারা। একই সঙ্গে, হোসেনের কাছে কোনো অবৈধ অস্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত এইচ এম হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ঘটনায় ভুক্তভোগী ম্যানেজার এবং স্থানীয়রা এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কি না, তা জানা না গেলেও দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

এই বিভাগের আরো খবর