1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিসিএস পরিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার ঘোষণা ববি প্রশাসনের - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

বিসিএস পরিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার ঘোষণা ববি প্রশাসনের

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৯:৪৪ পিএম
শেয়ার করুন

আগামী ১০ ই অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯ তম বিসিএস (বিশেষ)পরীক্ষা উপলক্ষে বিসিএস পরিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) প্রশাসন।৭ ই অক্টোবর মঙ্গলবার ববি পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী মোঃজাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ১০ই অক্টোবর ২০২৫ খ্রীঃ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯ তম বিসিএস (বিশেষ)পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত সমূহ হলো-
১. আগ্রহী প্রার্থীগন কে ৭ই অক্টোবর দুপুর ২ টা থেকে ৮ ই অক্টোবর দুপুর ৩ টার মধ্যে অফেরতযোগ্য ১০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে পরিবহন পুল থেকে টোকেন সংগ্রহ করতে হবে।

২.রেজিষ্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরিক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র এবং যোগাযোগের জন্য সার্বক্ষনিক সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে।

৩.প্রত্যেক বাসের সামনের ২টি সারির ১০ টি করে আসন মেয়েদের জন্য বরাদ্দ থাকবে তবে কাঙ্ক্ষিত সংখ্যক মেয়ে শিক্ষার্থী না পাওয়া গেলে উল্লেখিত আসন সুবিধা অনুযায়ী বন্টন করা হবে।

৪.রেজিষ্ট্রেশন টোকেনে একটি ক্রমিক নাম্বার প্রদান করা হবে এবং উক্ত ক্রমিক নাম্বার অনুযায়ী আসন বন্টন করা হবে।

৫.প্রত্যেক শিক্ষার্থীকে পরিবহন পুল থেকে প্রদানকৃত টোকেন সংরক্ষণ এবং সাথে রাখতে হবে, প্রদানকৃত টোকেন কোনোভাবেই ফেরত বা বিনিময়যোগ্য নয়।

৬.বাস ছাড়ার ২০ মিনিট পূর্বে সংশ্লিষ্ট স্থানে রিপোর্ট করতে হবে।

৭.বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো পরিস্থিতি তে শর্তাবলি সংযোজন,বিয়োজন ও পরিমার্জন করতে পারবে।

উল্লেখ্য বাস ২ টি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শুক্রবার দুপুর ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এই বিভাগের আরো খবর