1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইরাকে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের নথিপত্র সংরক্ষণের নির্দেশ ডেমোক্র্যাটদের কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায় ১৬ পদে নিয়োগ: আবেদন শুরু ১ ডিসেম্বর ইরাকে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও চট্টগ্রামে নানা স্থানে আতঙ্ক চাঁদপুরের মতলবে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলন, ন্যায্য দামের প্রত্যাশায় স্থানীয় কৃষকরা চাকরি ছেড়ে কৃষিতে বিপ্লব গাইবান্ধার গোলাম কিবরিয়ার ইসরাইল সফরের পর সৌদি মন্ত্রীর সাথে বৈঠক সেন্টকম প্রধানের শিক্ষামন্ত্রী: শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

ইরাকে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম
শেয়ার করুন

সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) সদস্যপদ থাকার অপরাধে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি ফৌজদারি আদালত। বুধবার বাগদাদের কারখ ফৌজদারি আদালতে এই রায় ঘোষণা করা হয়। এই দণ্ডাদেশের ফলে একই মামলায় সাজাপ্রাপ্ত ফরাসি নাগরিকের মোট সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

আল-সুমারিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, রায়ের সময় অভিযুক্তদের পক্ষে আইনজীবী এবং বাগদাদে অবস্থিত ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত ব্যক্তিরা এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হয়েছিলেন।

ইরাকের ২০০৫ সালের ১৩ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের ৪ নম্বর ধারার ১ উপধারা এবং ২ নম্বর ধারার ১ ও ৩ উপধারা অনুযায়ী আদালত এই দণ্ড প্রদান করেছেন।

এই বিভাগের আরো খবর