1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ডাকাত দলের সক্রিয় ২সদস্য আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত সেঞ্চুরির দিনে নিজের ভুল স্বীকার করলেন ওপেনার সাদমান প্রথম শ্রেণির পৌরসভা চৌদ্দগ্রাম, তবুও উন্নয়নবঞ্চিত ওয়ার্ড বাঁশের সাঁকোয় জনদুর্ভোগ সাম’স’ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নওগাঁয় সাংবাদিক মাতার মৃত্যু বিভিন্ন সংগঠনের শোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ টি যাত্রীবাহী বাসকে ৯০ হাজার টাকা জরিমানা দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সখীপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে: চসিক প্রশাসক

ডাকাত দলের সক্রিয় ২সদস্য আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৯:১০ এএম
শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্য মহরম আলী এবং রশিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই ডাকাত একই উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) রাতে পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ থানার একটি দল শ্রীমঙ্গল উপজেলাধীন গুলগাঁও এবং দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।

থানা পুলিশ সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরের (৩১শে আগস্ট) রাত অনুমান ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট প্রায় -১১,৬৯,০০০/ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি মো.আমিনুল ইসলাম জানান, ‘এর আগে এই মামলায় চান্দু মিয়া নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রেপ্তারকৃত দুইজন সহ অন্যান্য কয়েক জনের দল ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসে এ ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে মর্মে পূর্বে গ্রেপ্তারকৃত আসামী চান্দু মিয়া তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।

এই বিভাগের আরো খবর