
নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে বিজ্ঞ আদালত আসামীর ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
২৫ আগস্ট সোমবার বেলা ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষনাসহ জরিমানার অর্থ ওই কিশোরীকে প্রদানের নির্দেশ দেন।কারাদণ্ডপ্রাপ্ত উজ্জল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিল।আদালত সূত্রে জানা গেছে ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৫ টার দিকে বদলগাছী উপজেলার বাড়াতৈল গ্রামের নানীর বাড়ি থেকে উজ্জল হোসেন ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে তার বোনের বাসায় আটক রাখে।এঘটনায় কিশোরীর মা বদলগাছী থানায় অভিযোগ করে।থানা পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করাসহ আসামী উজ্জল হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে।আদালত পর্যায়ক্রমে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামী পক্ষের কৌশলী আশিক আল ইমরান হিল্লোল উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
Leave a Reply