1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের মন্তব্য যা জানালেন রণধীর - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের মন্তব্য যা জানালেন রণধীর কুড়িগ্রামে দুই বছর স্কুলে নেই, তবু বেতন তোলেন ছাত্রলীগ নেতা! অধিনায়কহীন বাংলাদেশ নারী দলের দাপুটে জয় জিম্বাবুয়ের বিপক্ষে হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী কুড়িগ্রাম-রংপুরে বিদ্যুৎ বন্ধের ঘোষণা, ভোগান্তির শঙ্কায় গ্রাহকরা! আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে মিলবে কঠোর সাজা হাকিমপুর থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টায় পাঁচবিবিতে গ্রেপ্তার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল সন্তানের আচরণে এই পরিবর্তনগুলো দেখলে সতর্ক হোন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের মন্তব্য যা জানালেন রণধীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:০৯ পিএম
শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যাকচ্যানেলে ভারত সামরিক বিমান পাঠানোসহ ন্যায়বিচার নিশ্চিতের শর্ত দিয়েছে বলে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে শুক্রবার (১৩ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো সরাসরি উত্তর দেননি। তিনি সাফ জানিয়ে দেন, এ বিষয়ে তার বিশেষ কিছু বলার নেই।

এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়েও সাংবাদিকরা প্রশ্ন তোলেন। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখা। এ লক্ষ্যে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ভারত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে এবং নিয়মিত আলোচনার মাধ্যমে তা এগিয়ে নিচ্ছে।

মুখপাত্র আরও নিশ্চিত করেছেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। সেখানে দুই দেশের ভ্রমণব্যবস্থা সংক্রান্ত সংশোধনীসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রণধীর জয়সওয়াল পুনরুল্লেখ করেন যে, বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে যেকোনো ইস্যুতে আলোচনা করতে ভারত সর্বদা প্রস্তুত রয়েছে। সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।

এই বিভাগের আরো খবর