1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
'হ্যা' ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের নির্দেশনা পাবে - আজকের কাগজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

‘হ্যা’ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের নির্দেশনা পাবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। তাদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।

বাংলাদেশের পোস্টাল ব্যালটের মডেল নিয়ে ইইউ, ইউএনডিপি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে। এটি বর্তমান সরকারের অন্যতম সাফল্য বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম এসব মন্তব্য করেন।

তার মতে, অভূতপূর্ব সাড়ার কারণে ভোটের গাড়ির সংখ্যা ১০ থেকে ৩০টি করা হচ্ছে। আর ‘হ্যা’ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের নির্দেশনা পাবে।তিনি জানিয়েছেন, গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্যান্য ধর্মের যাজকদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে বৈঠক হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং সপ্তাহে তিনদিন সংবাদ সম্মেলন করবে। এতে নির্বাচন ও আইনশৃঙ্খলা বিষয়ে আপডেট তথ্য দেয়া হবে। নির্বাচন সামনে রেখে দলীয় শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেবে অন্তর্বর্তী সরকার। প্রয়োজন সাপেক্ষে প্রার্থীদের গানম্যান দেয়া হয়েছে।

এদিকে, যশোরে রানা প্রতাব হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘রানা প্রতাব বৈরাগীর হত্যায় ধর্মীয় কোনো উসকানি নেই। রানা চরমপন্থি রাজনীতি করতেন। নিজেদের অন্তঃকোন্দলের জেরেই তিনি খুন হয়েছেন।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *