1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলা নয়, জানালেন ডোনাল্ড ট্রাম্প - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের মন্তব্য যা জানালেন রণধীর কুড়িগ্রামে দুই বছর স্কুলে নেই, তবু বেতন তোলেন ছাত্রলীগ নেতা! অধিনায়কহীন বাংলাদেশ নারী দলের দাপুটে জয় জিম্বাবুয়ের বিপক্ষে হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী কুড়িগ্রাম-রংপুরে বিদ্যুৎ বন্ধের ঘোষণা, ভোগান্তির শঙ্কায় গ্রাহকরা! আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে মিলবে কঠোর সাজা হাকিমপুর থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টায় পাঁচবিবিতে গ্রেপ্তার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলা নয়, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ এএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের মিত্রদেশগুলোর বিশেষ অনুরোধের কারণেই তিনি ইরানে বড় ধরনের কোনো সামরিক অভিযান আপাতত স্থগিত রেখেছেন। হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন।

ট্রাম্পের ভাষ্যমতে, সৌদি আরব তাকে পরিস্থিতি স্থিতিশীল রাখার অনুরোধ জানিয়েছে। একই ধরনের অনুরোধ এসেছে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পক্ষ থেকেও। তিনি যদিও স্বীকার করেছেন যে মিত্রদেশগুলোর এই কৌশলের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিশ্চিত নয়। তবে দেশগুলোর এই অনুরোধ না থাকলে তিনি ইরানে নতুন করে হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি ‘হ্যাঁ’ সূচক উত্তর দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র তিন দিনের ব্যবধানে ইরানের জ্বালানি অবকাঠামো, গুরুত্বপূর্ণ সেতু এবং উৎপাদন সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম।

তিনি আরও বলেন, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। পরদিন সেতুগুলো এবং তৃতীয় দিনে উৎপাদন সক্ষমতা ভেঙে পড়বে। তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন বলেও দাবি করেন, তবে আপাতত তেহরানকে অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে রাখা হয়েছে। হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান।

দেশটিতে যুদ্ধের প্রভাব নিয়ে ট্রাম্প বলেন, চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলসহ জ্বালানি পণ্যের দাম বেড়েছে। এর ফলে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় ঘটেছিল বলেও তিনি স্বীকার করেন। তবে এসব সত্ত্বেও ইরানি স্থাপনায় হামলার বিষয়ে নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। একই সঙ্গে ট্রাম্প উল্লেখ করেন যে, ইসরায়েলের নির্বাচনের আগে নেতানিয়াহু ও মোসাদ প্রধান ইরানে হামলার সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন।

এই বিভাগের আরো খবর