1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রোহিতের সেই মহাকাব্যিক ২৬৪ রান: ইডেনে ফিরে দেখা ইতিহাস - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের মন্তব্য যা জানালেন রণধীর কুড়িগ্রামে দুই বছর স্কুলে নেই, তবু বেতন তোলেন ছাত্রলীগ নেতা! অধিনায়কহীন বাংলাদেশ নারী দলের দাপুটে জয় জিম্বাবুয়ের বিপক্ষে হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী কুড়িগ্রাম-রংপুরে বিদ্যুৎ বন্ধের ঘোষণা, ভোগান্তির শঙ্কায় গ্রাহকরা! আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে মিলবে কঠোর সাজা হাকিমপুর থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টায় পাঁচবিবিতে গ্রেপ্তার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল

রোহিতের সেই মহাকাব্যিক ২৬৪ রান: ইডেনে ফিরে দেখা ইতিহাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১১:১১ এএম
শেয়ার করুন

ক্রিকেটের ইতিহাসে অনেক ম্যাচই সময়ের আবর্তে হারিয়ে যায়, কিন্তু কিছু ম্যাচ রয়ে যায় মানুষের স্মৃতির মণিকোঠায়। এমন সময়ে সুযোগ পেয়েই তিন অঙ্ক ছোঁয়াটা চাট্টিখানি কিছু নয় নিশ্চয়ই।

২০১৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচটি তেমনই এক অমলিন স্মৃতি। ইডেন গার্ডেনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেই ম্যাচটি সিরিজে খুব একটা প্রভাব ফেলেনি, কারণ ভারত আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল। তবে সেদিন গ্যালারিতে উপস্থিত প্রায় পঞ্চাশ হাজার দর্শক জানতেন না, তারা ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায় প্রত্যক্ষ করতে যাচ্ছেন। সেদিন বিকেলে ইডেন গার্ডেনের গ্যালারিতে যাঁরা জড়ো হয়েছিলেন, তাঁদের অবশ্য জানার কথা নয় ক্রিকেট ইতিহাসের আরেক জ্বলজ্বলে অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছেন। গ্যালারিতে ছিল প্রায় পঞ্চাশ হাজার দর্শক, ইডেনের আকাশে হালকা শরতের রোদ, বাতাসে উৎসবের গন্ধ। আর এমন এক বিকেলেই একটা মানুষ নিজের ব্যাট দিয়ে ম্যাচের গতিপথ, ওয়ানডে ইতিহাসের পরিসংখ্যান খাতা এমনকি দর্শকদের স্মৃতিও বদলে দিলেন। আঙুলে চোটের কারণে প্রায় দুই মাস ক্রিকেট থেকে বাইরে ছিলেন। এমনকি এক বছর আগে (২০১৩ সালের নভেম্বরে) বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রোহিতও করেছেন। কে জানত, এই ফসকানো ক্যাচটাই হয়ে উঠবে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভুলগুলোর একটি। দৌড়ে অপর প্রান্তে পৌঁছে দুই হাত উঁচিয়ে ধরলেন আকাশের দিকে, তারপর বারবার আঙুল তুলে দেখালেন ওপরের দিকে। হাঁটু গেড়ে বসলেন, তারপর উঠে দাঁড়িয়ে দর্শকদের করতালির প্রশংসা উপভোগ করলেন। চোটের কারণে মাঠের বাইরে থাকতে দেখছিলেন, অজিঙ্কা রাহানে ওপেনিংয়ে নিয়মিত রান করছেন।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছিলেন রোহিত শর্মা। ২৬ বছর বয়সী এই ডানহাতি ওপেনারের শুরুটা মোটেও সুখকর ছিল না। ইনিংসের একেবারে শুরুতে মাত্র ৪ রানে থিসারা পেরেরার হাতে সহজ একটি ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কান ফিল্ডার সেই লুপ্পা ক্যাচটি ছেড়ে দিয়ে ইতিহাসের অন্যতম বড় ভুলটি করে ফেলেন। এরপর থেকেই যেন অন্য এক রোহিতকে দেখতে পেল ক্রিকেট বিশ্ব। সোজা বাংলায়, একেবারে ‘লোপ্পা’ ক্যাচ। রোহিত শর্মার নতুন গাড়ির নম্বরপ্লেট কেন ৩০১৫। কিন্তু শ্রীলঙ্কানদের চোখমুখকে বিস্ময়ে ভাসিয়ে থিসারা সেটি ফেলে দিলেন। এরপর খোলস ছাড়তে শুরু করলেন ধীরে ধীরে।

ম্যাচের শুরুর দিকে রোহিত ছিলেন অত্যন্ত মন্থর। প্রথম ২১ বলে তিনি করেছিলেন মাত্র ৬ রান। অষ্টম ওভারে নিজের ২২তম বলে তিনি প্রথম বাউন্ডারির দেখা পান। পঞ্চাশে পৌঁছাতে রোহিতের লেগেছিল ৭২ বল। তবে একবার থিতু হওয়ার পর রোহিত বদলে ফেলতে শুরু করেন ম্যাচের চিত্র। ৩০তম ওভারে নুয়ান কুলাসেকারাকে ছক্কা মারার মধ্য দিয়ে তিনি তার আক্রমণাত্মক মেজাজ প্রকাশ করতে থাকেন।

ম্যাচের ৩২তম ওভারে শামিন্দা ইরাঙ্গার বলে সিঙ্গেল নিয়ে রোহিত ১০০ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শতক হাঁকানোর পর যেন তার ব্যাটের ধার আরও বেড়ে যায়। ১০০ থেকে ১৫০ রান তুলতে তিনি খরচ করেছিলেন মাত্র ২৫ বল। শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৪৬তম ওভারের চতুর্থ বলে কুলাসেকারার বিপক্ষে চার মেরে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে তখন পর্যন্ত কোনো ব্যাটসম্যানেরই দুটি ডাবল সেঞ্চুরি ছিল না। সেঞ্চুরি পেরোনোর সঙ্গে সঙ্গে যেন বুকের ওপরের ভারটা নেমে গেল।

রোহিতের দানবীয় ব্যাটিং এখানেই থেমে থাকেনি। ডাবল সেঞ্চুরির পর মাত্র ২২ বলে তিনি আরও ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত কুলাসেকারার হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে তার নামের পাশে জ্বলজ্বল করছিল ১৭৩ বলে ২৬৪ রান। এই ইনিংসটি গড়তে তিনি ৩৩টি চার ও ৯টি ছক্কা মারেন। রোহিতের এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত বিশাল পাহাড়সম ৪০৪ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কাকে। ওই ম্যাচে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল বিরাট কোহলির ৬৬ রান। বাকিরা ছিলেন মূলত দর্শক। যে খেলোয়াড়দের আগের ম্যাচগুলোয় সুযোগ দেওয়া যায়নি, বা যে খেলোয়াড়কে ভবিষ্যতের জন্য বাজিয়ে দেখা দরকার, তাঁদের নামিয়ে দেওয়া হয় এমনসব ম্যাচে। অভিনন্দন পেলেন সঙ্গে থাকা অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে।

রোহিতের রানের গতি ছিল এরকম: ৫০ রান (৭২ বলে), ১০০ রান (১০০ বলে), ১৫০ রান (১২৫ বলে), ২০০ রান (১৫১ বলে) এবং ২৫০ রান (১৬৬ বলে)। বিপরীতে, লঙ্কানদের পুরো দল ভারতের পাহাড়সম রানের জবাবে মাত্র ২৫১ রানেই গুটিয়ে গিয়েছিল। পুরো শ্রীলঙ্কান দলের চেয়েও রোহিতের একার সংগ্রহ ছিল বেশি। ম্যাচ শেষে রোহিতকে সেরা খেলোয়াড় হিসেবে ২৬৪০০০ রুপি লেখা একটি চেক প্রদান করা হয়েছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের আধিপত্যের যুগেও রোহিতের এই ব্যক্তিগত রানের রেকর্ডটি আজও ক্রিকেটের অন্যতম বিস্ময় হয়ে টিকে আছে। ক্রিকেটের ভাষায় ম্যাচটা ছিল ‘ডেড রাবার’, মরা ম্যাচ। এ ধরনের ম্যাচকে অনেক সময় দলগুলো নেয় এক ধরনের সুযোগ হিসেবে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড থেকে শেবাগকে (২১৯) সরিয়ে এক ঝটকাতেই রোহিত পেরিয়ে গেলেন ২৫০।

এই বিভাগের আরো খবর