1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইনমন্ত্রী: স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের মন্তব্য যা জানালেন রণধীর কুড়িগ্রামে দুই বছর স্কুলে নেই, তবু বেতন তোলেন ছাত্রলীগ নেতা! অধিনায়কহীন বাংলাদেশ নারী দলের দাপুটে জয় জিম্বাবুয়ের বিপক্ষে হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী কুড়িগ্রাম-রংপুরে বিদ্যুৎ বন্ধের ঘোষণা, ভোগান্তির শঙ্কায় গ্রাহকরা! আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে মিলবে কঠোর সাজা হাকিমপুর থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টায় পাঁচবিবিতে গ্রেপ্তার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল

আইনমন্ত্রী: স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে দেশের মানুষ আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের’ বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা এখনো দেশের সাধারণ মানুষকে সঠিকভাবে চিনতে পারেনি। বোমা হামলার ঘটনায় জড়িতদের মধ্যে অনেককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্টতা বিষয়ে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য-উপাত্ত রয়েছে বলে তিনি জানান।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের রাজনীতির চর্চা থেকে বর্তমান সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, সরকার পুলিশ দিয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতিও বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে সরকারের নেতিবাচক কোনো কার্যক্রম থাকলে তা প্রকাশের পূর্ণ স্বাধীনতা গণমাধ্যমের রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আইনমন্ত্রী বলেন, ওভারনাইট যদি মনে করেন যে, আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে।

সাংবাদিকতাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা যেন সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ভালো কাজগুলোর পাশাপাশি নেতিবাচক বিষয়গুলোও তুলে ধরা প্রয়োজন। এমনকি নিজের বিরুদ্ধে প্রতিবেদন হলেও তাতে তার আপত্তি নেই বলে তিনি জানান। এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।

এই বিভাগের আরো খবর